মদন ( নেত্রকোনা) প্রতিনিধিঃবাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার অধীনে বিভিন্ন উপজেলার আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
২০২৭–২০২৮ সেশনের জন্য মাওলানা অলিউল ইসলাম ৩য় বারের মতো মদন উপজেলার আমীর নির্বাচিত হয়েছেন।
১১ নভেম্বর (বুধবার) ২০২৬ তারিখে উপজেলার ৬৬ জন রুকনদের মধ্য থেকে ৫৪ জন রুকনের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় আমীর নির্বাচিত হন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত জেলা জামায়াতের এক দায়িত্বশীল বৈঠকে নির্বাচিত আমীরের নাম ঘোষণা করেন জেলা আমীর মাওলানা ছাদিক আহমাদ হারিছ।
জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।