ময়মনসিংহ জেলা পুলিশের নভেম্বর ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় অক্টোবর ২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মদন উপজেলা, কাইটাইল ইউনিয়নের খাগুরীয়া গ্রামের কৃতি সন্তান এএসপি মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ।
গতকাল ১৬ নভেম্বর ২০২৬ খ্রিঃ, সোমবার সকালে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সম্মানিত পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের নিকট থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।