যাওয়ার আগে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জ নিতে সিপিএলে যাচ্ছেন তিনি। ২৮ বছর বয়সী অলরাউন্ডার লিখেছেন, ‘একটি নতুন চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান সফর শুরু করতে আমি প্রস্তুত।’
এখন পর্যন্ত দেশের বাইরে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মিরাজ শ্রীলঙ্কার সর্বশেষ ফ্র্যাঞ্চাইজি আসরে ব্যক্তিগত পারফরম্যান্স দেখাতে না পারলেও চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৪ ম্যাচ খেলে ৪৪ রান করেছেন তিনি। তবে কোনো উইকেট নিতে পারেনি।