সৌদি আরবে ইরাকের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, কী বার্তা দিচ্ছে
Syed Asaduzzaman
/ ২
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ নিয়ে সৌদি আরবের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে ইরাকের একটি নিরাপত্তা প্রতিনিধিদল রিয়াদে পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি বলেছিলেন, অন্য কোনো দেশকে লক্ষ্য করে পরিচালিত কর্মকাণ্ডে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। এর এক সপ্তাহ পরই ইরাকি প্রতিনিধিদলের সৌদি সফর অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের কার্যালয়ের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির আল-শাম্মারি। ইরাকি গণমাধ্যম জানিয়েছে, প্রতিনিধিদলে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।
তাদের মধ্যে গোয়েন্দা সংস্থা ও বিমানবাহিনীর প্রধানরাও রয়েছেন।বৈঠকে সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলা, ড্রোন-সংক্রান্ত নিরাপত্তা হুমকি এবং দুই দেশের সীমান্ত নিরাপত্তা সহযোগিতা আরো জোরদারের উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।ইরাকের এই সফরকে বাগদাদের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ প্রশমনের পাশাপাশি নিজের ভূখণ্ড থেকে আঞ্চলিক সংঘাতে জড়িত কর্মকাণ্ড নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।