তেহরান স্পষ্ট করেছে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি; তবে কূটনৈতিক মারফতে ওয়াশিংটনের বার্তা তারা পেয়েছে। মার্কিন কর্মকর্তারা অবশ্য আগেই জানিয়েছেন, বাণিজ্যিক নৌ চলাচলের ওপর ইরানের নিয়ন্ত্রণ বা জাহাজের ওপর জোরপূর্বক টোল আদায়ের কোনো শর্ত যুক্তরাষ্ট্র মেনে নেবে না।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে চুক্তি হলেও তা রাতারাতি পুরো সংঘাত থামিয়ে দেবে না।তবে এই সাময়িক ব্যবস্থাটি একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং বিস্তৃত রাজনৈতিক সমঝোতার পথ সুগম করতে পারে।