১ ভোটের জয়ে ট্রাস্প সরকারের পরবর্তী অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ
Syed Asaduzzaman
/ ৫৩
ভিউ:
হালনাগাদ:
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সিনেটে তীব্র বিতর্ক ও প্রতিদ্বন্দ্বিতার পর দেশটির নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন পেয়েছেন টড ব্লাঞ্চ। মাত্র ১ ভোটে ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স ও লিসা মুরকোস্কির বিরোধিতা সত্ত্বেও ব্লাঞ্চ ৫০-৪৯ ভোটে অনুমোদন লাভ করেন।সিনেটর বিল ক্যাসিডি নিয়োগের ভাগ্য নির্ধারণী ভোটে পরিণত হন। ভোট দেওয়ার আগে এই সিনেটর জানান,প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এর চেয়ে ভালো আর কোনো বিকল্প ছিল না। ট্রাম্প ও এই সিনেটরের মধ্যে দীর্ঘদিনের চরম বৈরিতা থাকায় ওয়াশিংটন বেশ উদ্বেগের সাথে ক্যাসিনির এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিল।
এই ভোটের মধ্য দিয়ে ব্লাঞ্চকে ঘিরে সিনেটের রিপাবলিকান সদস্য ও ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হলো। গত এপ্রিল থেকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বিচার বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য ব্লাঞ্চের মনোনয়নের বিপক্ষে ভোট দিয়েছেন সিনেটের সব ডেমোক্র্যাট সদস্য।ব্লাঞ্চ আগে থেকেই যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পাম বন্ডিকে বরখাস্ত করার পর গত এপ্রিলে তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে বিচার বিভাগের অন্তর্বর্তী নেতৃত্বের দায়িত্ব নেন।