চলতি বছরেই দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, নির্বাচন সম্পন্ন করতে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন, যা বাজেটে রাখা হয়েছে।
মৌলভীবাজারে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান মীর শাহে আলম।প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বসে কোন নির্বাচন আগে ও কোনটি পরে হবে, সে সিদ্ধান্ত নেবে। তবে এই অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করব।
দেশের সব সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করা হবে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করা হবে। ৬ মাস পর এসব প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা বিদ্যুৎ বিল পরীক্ষা করে নিশ্চিত করা হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..