৪। বাইরে খাওয়ার প্রতি ঝোঁক এবং বাবা ও মায়ের উৎসাহে ফাস্টফুড খাওয়ার প্রবণতা।
ফলে দেখা দিচ্ছে গ্যাস, অলসতা, এমনকি ছোট বয়সেই ‘মেটাবলিক সিনড্রোম’। সমীক্ষাটিতে দেখা যায়, দক্ষিণ এশিয়ার শিশু ও তরুণরা সবচেয়ে বেশি মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত। এতে শিশুদের কোমর ও পেটে মেদ জমে। চিকিৎসকেরা সতর্ক করছেন, মেদ শুধু বাইরে নয়, পাকস্থলীর ভেতরেও জমে। এতে অগ্ন্যাশয়ে চাপ পড়ে এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় শিশুকাল থেকেই।
বাবা-মায়েরা কিভাবে সতর্ক হবেন?
১। চিনিযুক্ত পানীয়, পিৎজা, বার্গার, চিপ্সের মতো খাবার যেন শিশুর নিয়মিত খাদ্যতালিকায় না থাকে।
২। ছোট থেকেই নিয়মকানুন শেখাতে হবে। হেলথ ড্রিঙ্ক বা চকোলেট দিয়ে অভ্যাস তৈরি করা থেকে বিরত থাকতে হবে।
৩। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে।