অস্ট্রেলিয়ান কেলি গত বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে যোগ দিয়েছিলেন। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন।কেলি বিসিবিকে জানিয়েছেন, পরিবারকে আরো বেশি সময় দিতে চান এজন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন কেলি। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় আমার নবজাতক সন্তান এবং স্ত্রীর পাশে থাকার জন্য আমি বাংলাদেশ জাতীয় দলের চাকরি ছেড়ে দিয়েছি। যেহেতু ওদের পাশে অন্য কেউ নেই, তাই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছি।গত মাসে এশিয়া কাপ চলাকালীন স্ত্রী সন্তান প্রসব করার সময় তিনি ছুটি নিয়েছিলেন। ২৪ সেপ্টেম্বর বাবা হওয়ার পর আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি।ফলে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ এবং দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, দুটিতেই কেলি ছিলেন না। এই সময়ে জাতীয় দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব পালন করেছেন ইফতেখার রহমান।