পিসিবি সম্প্রতি কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী ক্যাটাগরি ‘এ’ বাতিল করা হয়েছে, ফলে রিজওয়ান, বাবর আজম ও শাহীন আফ্রিদি ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছেন।নতুন সিস্টেমে মোট ৩০ জন খেলোয়াড়কে সমানভাবে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।জানা গেছে, পদনমনের কারণে তিনি অসন্তুষ্ট এবং তিনি চাইছেন সিনিয়র খেলোয়াড়দের জন্য ক্যাটাগরি ‘এ’ পুনঃপ্রবর্তন ও অধিনায়কত্বে স্থিতিশীলতা নিশ্চিত করা হোক। তার অভিযোগ, নিয়মিত নেতৃত্ব পরিবর্তনের কারণে খেলোয়াড়দের ক্ষমতা সীমিত হচ্ছে।এর আগে বাবর আজম ও রিজওয়ান ধারাবাহিকভাবে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে, এবং রিজওয়ান ২০২৪ সালের শেষ থেকে টি-টোয়েন্টি দলেও খেলেননি।পিসিবি জানিয়েছে, নতুন কাঠামোর উদ্দেশ্য হলো ধারাবাহিক পারফর্মারদের পুরস্কৃত করা এবং তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া। বিতর্ক সত্ত্বেও রিজওয়ানকে আগামী ৩ নভেম্বর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের ১৬ সদস্যের ওডিআই স্কোয়াডে রাখা হয়েছে, যেখানে নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি।