সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।এই আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন কণ্ঠশিল্পী মনির। স্থানীয়ভাবে নানা সময়েই জনসংযোগ করে গেছেন।কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। তবে তিনি হতাশ হননি। উলটো ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মনোয়নয়ন পাওয়া মেহেদী হাসান রনিকে অভিনন্দন জানিয়েছেন।এক ফেসবুক পোস্টে মেহেদী হাসানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, মেহেদী হাসান রনি, অভিনন্দন।ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।