প্রশ্ন : আমার ভাই হাতে মেহেদি লাগাতে পছন্দ করে। অনেক নিষেধ করলেও সে শোনে না। আমার প্রশ্ন হলো, ছেলেদের জন্য হাতে মেহেদি লাগানো কি জায়েজ? এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?
-রিদওয়ান, বংশাল
উত্তর : নারীদের জন্য মেহেদি ব্যবহার করা মুস্তাহাব। তবে পুরুষদের জন্য হাতে মেহেদি লাগানো নারীদের সাদৃশ্য হওয়ার শামিল।
তাই তা ইসলাম সমর্থন করে না। (আল বাহরুর রায়েক : ৮/১৮৩, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৪/৩৮৬, আপকে মাসায়েল আওর উনকা হাল : ৭/১৭৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৫১৩)
এ ক্যাটাগরির আরো নিউজ..