সেলিম আল দীনের নাটকের আঙ্গিক সম্পর্কে প্রবন্ধকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ সহযোগী অধ্যাপক আরো বলেন, ‘সেলিম আল দীনের নাটকের প্রেক্ষাপট সুবিস্তৃত এবং অসংখ্য ঘটনা ও চরিত্রবহুল। তার নাটকে রয়েছে সংলাপ ও বর্ণনার তীব্র মাখামাখি। নাটকের গড়ন উপন্যাসের মতো, ভাষারীতি গদ্য ও পদ্যমথিত, গদ্য আবার কাব্যময়। তার নাটক আখ্যান, উপকাহিনী, সংলাপ, বর্ণনা, গীত, গদ্য, পদ্য ইত্যাদির সমারোহে বিচিত্রগন্ধী। সেলিম আল দীন বলেছেন, তার নাটক একইসঙ্গে উপন্যাস, কাব্য, নাটক বা আখ্যান।