বরিশাল সদর (বরিশাল-৫) ও বাকেরগঞ্জ (বরিশাল-৬) আসনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এই দুটি আসনেই পরাজিত হয়েছেন।
বরিশাল-৫ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট।
সরোয়ার মোট ৪০ হাজার ১০২ ভোটের ব্যবধানে জয়ী হন। উল্লেখ্য, এই আসনটিকে ইসলামী আন্দোলনের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো।বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনেও জয়ী হয়েছে ধানের শীষ। বিএনপির প্রার্থী আবুল হোসেন খান ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মাহমুদুন্নবী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৫ হাজার ৯৮৮ ভোট। আর মুফতি ফয়জুল করীম ২৯ হাজার ১৪৬ ভোট পেয়ে এই আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..