মেকআপের আগে ত্বককে সঠিকভাবে প্রস্তুত করা খুব জরুরি। কারণ মেকআপ কেমন দেখাবে তা নির্ভর করে মেকআপের পূর্বপ্রস্তুতির ওপর।ত্বক ঠিকভাবে প্রস্তুত থাকলে মেকআপ সমানভাবে বসে এবং দীর্ঘস্থায়ী হয়। শুরুতেই ত্বক যত ভালোভাবে প্রস্তুত থাকবে, মেকআপও ততই ভালো দেখাবে।
যেদিন আপনি মেকআপ করবেন, সেদিন স্কিন কেয়ার আর মেকআপের প্রস্তুতি- দুটো নিয়েই একসঙ্গেই ভাবতে হবে। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন।
এক্সফোলিয়েটর
এরপর ব্যবহার করতে পারেন হালকা এক্সফোলিয়েটর।এটি ত্বকের মৃত কোষ উঠিয়ে দেয়। মৃত কোষগুলো অনেক সময় রোমছিদ্র বন্ধ করে রাখে। এগুলো ব্ল্যাকহেড কমাতে সাহায্য করে, ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে।
সানস্ক্রিন
মেকআপের আগের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সানস্ক্রিন প্রয়োগ করা। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে। ত্বককে পুড়ে কালচে বর্ণ ধারণ করা থেকে রক্ষা করে। তাই দিনের আলোয় যদি মেকআপ করতে হয়, তাহলে সানস্ক্রিন অবশ্যই দিতে হবে এবং প্রত্যেক দুই ঘণ্টা পরপর সানস্ক্রিন আবার প্রয়োগ করতে হবে। তবে রাতে এই ধাপটি বাদ দেওয়া যেতে পারে।