মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে সোনার বাজারে।মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। তবে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পাওয়ার কথা রয়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আবারও সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় সোনার দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বড় কোনো লাফ দিতে পারেনি। আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার স্পট সোনার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪০ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।এর আগের কার্যদিবসে মূল্যবান এই ধাতুর দাম গত ২৩ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।







