মে মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত সেরা পুরুষ-নারী খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। পাকিস্তান সিরিজে ঐতিহাসিক টেস্ট জয়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পুরুষদের তালিকায় জায়গায় করে নিয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও স্পিনার তাইজুল ইসলাম।







