আইপিএল ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। ফলে তিন নম্বরে কে খেলবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
আইপিএল ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। ফলে তিন নম্বরে কে খেলবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মর্কেল জানিয়েছেন, রাহুল ছাড়াও ঈশান কিশন এবং যশস্বী জয়সওয়ালকেও তিন নম্বরে খেলিয়ে দেখা হতে পারে। মর্কেলের কথায়, ‘তিন নম্বর জায়গা নিয়ে এই সিরিজে পরীক্ষা করার সুযোগ রয়েছে আমাদের কাছে।
এত দিন এক দিনের ম্যাচে উইকেটকিপিং করতে দেখা যেত রাহুলকে। তবে এখন এক দিনের দলে ঈশান চলে আসায় তাকেই হয়তো উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে। শুক্রবার অনুশীলনে ঈশান দীর্ঘ ক্ষণ উইকেটকিপিং করেছেন। রাহুল মূলত ব্যাটার হিসেবেই অনুশীলন করেছেন।
রোহিতের ফিটনেস নিয়েও ভারতীয়দের চিন্তা দূর করেছেন মর্কেল। বলেছেন, ‘সব ফিটনেস পরীক্ষায়ও পাস করেছে। মাঠে নামতে তৈরি। রোহিতের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। দারুণ অনুশীলন করছে। ওকে দেখার জন্য আমরা মুখিয়ে আছি।