এদিকে কংগ্রেসে দীর্ঘদিন ধরে সহজেই পাস হওয়া এই ‘অবশ্যই পাসযোগ্য’ প্রতিরক্ষা বিলটি ২০২৬ সালে অনুমোদন পেতে আগের চেয়ে বেশি রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।মার্কিন জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) দীর্ঘদিন ধরে কংগ্রেসে ‘অবশ্যই পাসযোগ্য’ বিল হিসেবে পরিচিত। গত ৬৫ বছর ধরে এটি নিয়মিতভাবে কংগ্রেসে পাস হয়ে আইনে পরিণত হয়েছে।
এই আইনটি ভোটদানের নিয়ম আরো কঠোর করার প্রস্তাব দেয়। তবে সিনেটে এটি পাসের জন্য পর্যাপ্ত সমর্থন না থাকায় এনডিএএ-এর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহে সিনেটের ডেমোক্র্যাটরা এনডিএএ-এর সিনেট সংস্করণ আটকে দেন। তবে রিপাবলিকান নেতারা আগস্টের বিরতির আগে বিলটি আবারও এগিয়ে নেওয়ার চেষ্টা করার অঙ্গীকার করেছেন।
এনডিএএ পাসের প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রতিবছর প্রতিনিধি পরিষদ ও সিনেট আলাদাভাবে নিজেদের সংস্করণ পাস করে। এরপর উভয় কক্ষের আলোচনার মাধ্যমে একটি সমঝোতা সংস্করণ তৈরি করা হয়, যা আবার প্রতিনিধি পরিষদ ও সিনেটে ভোটের জন্য তোলা হয়। চূড়ান্ত বিলটি কংগ্রেসে পাস হলে তা অনুমোদন বা ভেটোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হবে।