‘ (তিরমিজি, হাদিস : ২৩৫০)শিক্ষা ও বিধান
১. মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ঈমানের অপরিহার্য অংশ। মুমিনের হৃদয়ে আল্লাহর পর সর্বাধিক ভালোবাসার অধিকারী হলেন মহানবী (সা.)। তবে এই ভালোবাসা শুধু মুখের দাবি নয়; তাঁর সুন্নাহ অনুসরণের মাধ্যমে তা প্রমাণ করতে হয়।
২. ভালোবাসার দাবির সঙ্গে ত্যাগের প্রস্তুতিও থাকতে হবে।
৫. সুন্নাহ অনুসরণে দুনিয়ার স্বার্থের চেয়ে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। যে ব্যক্তি রাসুল (সা.)-এর আদর্শ আঁকড়ে ধরে, সে অনেক সময় দুনিয়াবি লাভ-লোকসানকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়।
৬. পরীক্ষার সময় ধৈর্যই মুমিনের অলংকার। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই ধৈর্যশীলদেরই তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে।’ (সুরা : জুমার, আয়াত : ১০)
৭. নবীদের জীবন ছিল কষ্টময়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ; তারপর যারা তাদের অধিক সাদৃশ্যপূর্ণ।’ (তিরমিজি, হাদিস : ২৩৯৮)