এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান।আগামী ২ আগস্ট জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের মূল আয়োজন। সেখানে জায়েদ খানের সঙ্গে এক যুগ পর একই মঞ্চে দেখা যাবে ‘ইতিহাস’ সিনেমার নায়ক কাজী মারুফকে। এ ছাড়া উপস্থিত থাকবেন চিত্রনায়ক ইমন, সজল, চিত্রনায়িকা বিন্দু এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান।জায়েদ খানের অংশগ্রহণকে ঘিরে এরই মধ্যে প্রবাসী দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। উৎসবে অংশ নেবেন দেশ-বিদেশের নির্মাতা, অভিনয়শিল্পী, চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকবে তারকাদের সঙ্গে মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ সম্মাননা প্রদানসহ নানা আয়োজন।