শাহরুখের ‘কিং’-এর গানের স্বত্ব কিনতে আলোচনায় জি মিউজিক
Syed Asaduzzaman
/ ৪
ভিউ:
হালনাগাদ:
রবিবার, ২ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
পাঠান’-এর অভূতপূর্ব সাফল্যের পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন অ্যাকশন-থ্রিলার ‘কিং’ সিনেমা নিয়ে ফের প্রেক্ষাগৃহে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বড় বাজেটের এই সিনেমাটি ক্রিসমাসের সপ্তাহে বিশ্বজুড়ে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।
প্রেক্ষাগৃহে আসার আগেই ছবিটি রেকর্ড ভাঙার ইঙ্গিত দিচ্ছে। গুঞ্জন উঠেছে, সিনেমাটির মিউজিক রাইটস বা সঙ্গীত স্বত্ব রেকর্ড ৫০ কোটি রুপিতে কিনে নিচ্ছে খ্যাতনামা প্রতিষ্ঠান ‘জি মিউজিক’।
তবে বিষয়টি নিয়ে আলোচনা চললেও চুক্তি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস-এর এমডি ও সিইও পুনিত গোয়েঙ্কা। ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মূল্য নির্ধারণ বা নির্দিষ্ট অংক নিয়ে তিনি মন্তব্য করতে চান না।
তবে প্রযোজনা সংস্থার সঙ্গে তাদের আলোচনা বেশ ইতিবাচকভাবেই এগিয়ে চলেছে। তিনি আরো উল্লেখ করেন, জি মিউজিক সবসময় প্রযোজকদের লাভের সঠিক অংশ বুঝিয়ে দিয়ে তাদের পাশে থাকতে পছন্দ করে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি ‘কিং’ সিনেমার গান সুর করছেন শচীন-জিগর জুটি এবং আবহ সঙ্গীত তৈরি করছেন অনিরুদ্ধ রবিচন্দর। এ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও রানি মুখার্জির মতো শক্তিমান অভিনয়শিল্পীদের দেখা যাবে।