নিজের প্রত্যাশার কথা জানিয়ে ববিতা বলেন, ‘আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে ছবি করব।’অর্থাৎ শক্তিশালী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলে শাকিবের সঙ্গে আবারও পর্দায় ফিরতে প্রস্তুত ববিতা।অনুষ্ঠানে শাকিবের পেশাদারত্ব ও কাজের প্রতি তাঁর নিষ্ঠারও প্রশংসা করেন ববিতা। পাশাপাশি সাম্প্রতিক সময়ে শাকিবের কাজ নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তাঁদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’ দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। নতুন কোনো গল্প ও চরিত্র যদি ববিতার প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় এই কিংবদন্তি অভিনেত্রীকে দেখা যেতে পারে শাকিবের সঙ্গে।