বৃহস্পতিবার (২৭ আগস্ট) তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।এদিন রিমান্ড শুনানিতে ডনের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান, ফরিদুল ইসলামসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন।
তিনি আরো বলেন, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, তা তদন্ত করে বের করা দরকার।প্রায় ৩০ বছর আগে জনপ্রিয় এই নায়কের মৃত্যু হয়েছে। ১৯৯৬ সালের পর অনেক নায়ক এলেও সালমান শাহর মতো জনপ্রিয়তা কেউ অর্জন করতে পারেননি।
গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন আদালত।বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম।এর আগে গত ৯ আগস্ট ভোরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিন বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১২ আগস্ট তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।