খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিকভাবে মিছিলটি বের করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মিছিলটি শিববাড়ি মোড় এলাকায় কিছুক্ষণ অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিছিলের খবর ছড়িয়ে পড়লে শিববাড়ি মোড় ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।