গত রবিবার (৬ সেপ্টেম্বর) সৌদি আরবের মক্কায় মুসলিম ওয়ার্ল্ড লিগের (এমডাব্লিওএল) সদর দপ্তরে আয়োজিত ‘কোরআন ও সুন্নাহর বৈজ্ঞানিক অলৌকিকতা’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তা উদ্বোধন করেছেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ও মুসলিম ওলামা কাউন্সিলের চেয়ারম্যান শায়খ ড. মুহাম্মদ আল-ঈসা।এ সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ও খ্যাতিমান গবেষক ও আলেমরা অংশ নেন।
বিশ্বকোষটিতে ৫০০টি পিয়ার-রিভিউড বৈজ্ঞানিক গবেষণা অন্তর্ভুক্ত করা হয়েছে।১৫টি খণ্ডে বিভক্ত এসব গবেষণা মোট ৭ হাজার ৫০০ পৃষ্ঠাজুড়ে প্রকাশিত হয়েছে।বিশ্বেকোটিতে আরো রয়েছে, উচ্চমানের দুই হাজার বৈজ্ঞানিক ছবি, দুই হাজার স্বল্পদৈর্ঘ্যের বৈজ্ঞানিক ভিডিও এবং স্বীকৃত বৈজ্ঞানিক ওয়েবসাইট ও পিয়ার-রিভিউড জার্নালের চার হাজার লিংক। এর মাধ্যমে কোরআন ও সুন্নাহর বিজ্ঞান বিষয়ক গবেষণাগুলোকে ডিজিটাল ও বহুভাষিক প্ল্যাটফর্মে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞরা কোরআন ও সুন্নাহর বিভিন্ন বিষয় নিয়ে বৈজ্ঞানিক গবেষণা, গবেষণার পদ্ধতি এবং এ ক্ষেত্রে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।