সংস্থার ডিরেক্টর জেনারেল (ডিজি) আরকে শ্রীবাস্তবকে পদ থেকে সাময়িক বরখাস্ত করেছেন সভাপতি দিলীপ তিরকে।শ্রীবাস্তবকে পাঠানো শোকজ নোটিশে জালিয়াতি, আর্থিক অনিয়ম, শৃঙ্খলাভঙ্গসহ মোট আটটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাকে এসব অভিযোগের কারণ দর্শাতে বলা হয়েছে। তদন্ত চলাকালীন তিনি সংস্থার কোনো ধরনের দাপ্তরিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।ভারতীয় হকি দলের জার্সির রং বদলের একক সিদ্ধান্তের পেছনে মূল খলনায়ক হিসেবে আঙুল উঠেছে শ্রীবাস্তবের দিকেই। অভিযোগ, সভাপতি দিলীপ তিরকে কিংবা দলের কোচ-খেলোয়াড়দের তোয়াক্কা না করেই তিনি একচ্ছত্রভাবে নীল জার্সি বদলে গেরুয়া করেন। পরবর্তীতে তোপের মুখে পড়ে আবার নীল রঙে ফিরে আসার সিদ্ধান্তটিও তিনি একা নিজেই নেন। শুধু তা-ই নয়, হকি ইন্ডিয়া লিগের মতো গুরুত্বপূর্ণ আসর ফেলে রেখে কাউকেই না জানিয়ে বিশ্বকাপের সময় তিনি নেদারল্যান্ডস ও বেলজিয়াম উড়াল দিয়েছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।