রুকন উদ্দিন,
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার কেন্দুয়া মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদক, জুয়া, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং প্রশাসনের নিয়মবহির্ভূত মাংস বিক্রি বন্ধে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির মো. সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল হক ভূঁইয়া, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ প্রমূখ বক্তব্য দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।