সংস্কার করা এই দুই জাহাজই এখন বগীবিল থেকে ঢাকা পর্যন্ত মিথানল পরিবহনে ব্যবহার করা হবে।মূলত সড়ক বা রেলপথের তুলনায় নদীপথে পণ্য পরিবহণ অনেক বেশি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। বিকুল ডেকার মতে, বগীবিল টার্মিনাল পুরোপুরি চালু হলে শুধু মিথানল নয়, উত্তর-পূর্ব ভারতের আরও অনেক শিল্পপণ্যের জন্য আন্তর্জাতিক বাজারের দরজা খুলে যাবে। এর মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেডের (বিসিপিএল) উৎপাদিত সামগ্রী, পেট্রোলিয়ামজাত পণ্য, কয়লা ও চা।
এছাড়া আসামের বিখ্যাত কাজী লেবু বা অসমীয়া লেবু, ভূত জলোকিয়া (Ghost Pepper) ও গোলমরিচের মতো জিআই ট্যাগপ্রাপ্ত কৃষিপণ্যও সরাসরি বিদেশের বাজারে রপ্তানির নতুন সুযোগ তৈরি করবে।