নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৩নং পাইকুড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ অক্টোবর) বিকালের দিকে পেমই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার এমপি ড. রফিকুল ইসলাম হিলালী এবং উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপ। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন যৌথ ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন ভূইয়া।
নির্বাচনে সভাপতি পদে আবুল হোসনে ভূইয়া (হাশেম) চেয়ার প্রতীকে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান সোহাগ আনারস প্রতীকে ১৪১ ভোট এবং সাইফুল ইসলাম লিটন মোটরসাইকেল প্রতীকে ১১১ ভোট পেয়েছেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন টুটুল ঘড়ি প্রতীকে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান উজ্জ্বল মাছ প্রতীকে পেয়েছেন ১৪৩ ভোট।
সম্মেলনে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মেলন ও নেতৃত্ব নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপ, জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহযোগিতায় ছিলেন