তবে পরিচিত এই মাঠের দিন ফুরিয়ে আসছে। অ্যাসপমিরার জায়গায় নয়, বরং ক্লাবটির জন্য নির্মিত হচ্ছে নতুন একটি স্টেডিয়াম, যেখানে দর্শক ধারণক্ষমতা হবে ১০ হাজার। নতুন মাঠের গ্যালারিগুলো পুরোপুরি ঘেরা থাকবে। ফলে তীব্র বাতাস থেকে খেলোয়াড় ও দর্শকেরা বেশি সুরক্ষা পাবেন বলে আশা করা হচ্ছে।অবশ্য কৃত্রিম ঘাস রেখে দেওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু নতুন স্টেডিয়ামে বাতাসের প্রভাব কমে গেলে বোডো/গ্লিমটের সেই বিশেষ সুবিধা কতটা থাকবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।