বার্তা প্রেরক: ফাহিম ইসলাম : খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী হাসানের আম্মা আজ বেলা ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম ও সদস্য সচিব আব্দুল রাজ্জাক।এক শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারের সবাইকে এই শোক সইবার ধৈর্য দান করেন—এই দোয়া করেন তাঁরা।