পাশাপাশি এ ধরনের বার্তা এড়িয়ে চলতে এবং লিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা লগইন ক্রেডেন্সিয়াল শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।বিসিবি জানিয়েছে, অ্যাকাউন্টটি পুনরুদ্ধার এবং এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা টিম কাজ করে যাচ্ছে। অ্যাকাউন্টটি পুরোপুরি সুরক্ষিত হওয়ার পর পরবর্তী আপডেট জানানো হবে।