মিরপুর-১০ ও মিরপুর-০১ এলাকার ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না এবং উচ্ছেদকৃত হকারদের পূর্ণবাসন নিয়ে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন -ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |
আজ দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ কালে প্রশাসক এ কথা জানান |
সাক্ষাৎকালে হকার্স প্রতিনিধিদল মিরপুরসহ সকল এলাকায় উচ্ছেদকৃত হকারদের পূর্ণবাসন দাবিতে স্মারকলিপি পেশ করেন |প্রশাসক জানান, হকাররা আমাদের অংশ এবং হকারদের নির্দিষ্ট একটি স্থানে বিশেষ করে মিরপুর-১০, মিরপুর-০১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে এবং দ্রুত তাদের বিকল্প বসার স্থান করে দেওয়া হবে |
তিনি আরো জানান ,হকারদের জন্য হলিডে মার্কেটের পরিকল্পনা রয়েছে সরকারের | আমরা চেষ্টা করছি উচ্ছেদকৃত হকারদের জন্য হলিডে মার্কেটের ব্যবস্থা করা |
প্রশাসক বলেন, আমরা যদি হকারদের জন্য বিকল্প স্থানে তিন থেকে পাঁচশো দোকান বসার ব্যবস্থা করি, তাহলে ক্রেতারাও সেখানে আসবে এবং কেনাবেচা ভালো হবে |
প্রশাসক বলেন, আমরা বাধ্য হয়েই ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকাদের উচ্ছেদ করেছি এবং আজকের এই পরিস্থিতির জন্য কিছু সিন্ডিকেট ও হকাররা নিজেরাই দায়ী | কেননা তারা ফুটপাত ছেড়ে রাস্তা পর্যন্ত দখল করে রেখেছিল, যেখানে সাধারণ জনগণের হাঁটার কোন পথ ছিল না এবং সাধারণ জনগণ জানতেই পারত না যে , তাদের জন্য ফুটপাত ছিল |
আমরা উচ্ছেদ করার পর তারা জানতে পারে যে জনগণের জন্য ফুটপাত ছিল এবং জনগণ এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে |তাই মিরপুর ১০ ও মিরপুর-০১ এর ফুটপাতে হকারদের আর বসতে দেয়া হবে না | তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে |
সাক্ষাৎকালে হকার প্রতিনিধি দল ও প্রশাসক একমত পোষণ করেন যে, ৫ই আগস্টের পরবর্তী হকারদের কারণে সমস্যা আরও জটিল হয়েছে এবং পূর্বে যারা হকার ব্যবসা করত তাদের জন্য বিকল্প স্থানে বসার করে দেয়া হবে |
প্রশাসক হকার প্রতিনিধি দলকে বলেন, বিকল্প স্থানে নিজস্ব জান চালিত দোকান থাকবে এবং এখানে কোন চৌকি বসানো যাবে না |সাক্ষাৎ কালে হকার্স প্রতিনিধি দল ও প্রশাসক একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন |সাক্ষাৎকালে গুলশান জোনের ডিসি মোঃ রুহুল কবির,গুলশান থানার ওসি ও বনানী থানা ওসিসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন |