রাতে ঘুমাতে গেল, আর সকালে উঠল না। কী হতে পারে, কিছুতেই বুঝতে পারছিলাম না।’ পরে অনুজের বাড়িতে গিয়ে তার মা ও ভাইয়ের সঙ্গে দেখা করেন রূপেশ। সেখান থেকেই বন্ধুর মৃত্যুর কারণ জানতে পারেন তিনি।রূপেশের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন ভোর সাড়ে চারটার মধ্যে ঘুম থেকে উঠে শরীরচর্চা ও দৌড়ানোর অভ্যাস ছিল অনুজের। ঘটনার দিনও ভোর সাড়ে চারটায় তার অ্যালার্ম বেজে ওঠে। ছেলের ঘুম না ভাঙায় সন্দেহ হয় মায়ের। এরপর তাকে ডাকতে গিয়ে ছেলের নিথর দেহ দেখতে পান তিনি।
‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাত জানম কা’ ও ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন অনুজ ঠাকুর। মাত্র ৩৩ বছর বয়সে তার এমন আকস্মিক বিদায় শোকাহত করেছে সহকর্মী ও অনুরাগীদের।