‘কিং’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’-এর পর এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করছেন তারা। ছবিতে আরো অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা।
এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় বাবা শাহরুখের সঙ্গে কাজ করছেন মেয়ে সুহানা। ২০২৩ সালে ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর।