এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসে সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর পরপরই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে কথা বলেন।