ফ্লোরিডার ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. প্রদীপ জামনাদাস ব্যাখ্যা করেছেন, ফল পুষ্টিগুণে ভরপুর হলেও এর প্রাকৃতিক চিনি অতিরিক্ত খেলে ক্ষতিকর হয়ে উঠতে পারে।
পডকাস্টে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, এমন কোনো খাবার আছে কি না, যেগুলো মানুষ স্বাস্থ্যকর মনে করে, কিন্তু এগুলো মূলত হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর? তখন তিনি বলেন—অতিরিক্ত ফল খাওয়া তার মধ্যে অন্যতম।
তিনি সতর্ক করে বলেন, ফল কেবল মৌসুমে খাওয়া উচিত।
ফ্রুকটোজ কেন ক্ষতিকর
কার্ডিওলজিস্টের মতে, ফ্রুকটোজ এক ধরনের চিনি, আর অতিরিক্ত চিনি খাওয়ার ফলেই হয় ফ্যাটি লিভার। তিনি জোর দিয়ে বলেন, ‘ফলের অতিরিক্ত গ্রহণ করোনারি ধমনি রোগ, ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের অন্যতম কারণ।’
তিনি আরো বলেন, ‘আমরা ফলকে সাধারণত স্বাস্থ্যকর হিসেবে দেখি।
ডা. প্রদীপের পরামর্শ অনুযায়ী, মৌসুমি ফল অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘মানুষ ফল নিয়ে পাগল হয়ে যায়।’ উদাহরণ হিসেবে তিনি একটি রোগীর কথা শেয়ার করেন—‘আমার এক রোগী মানসিক সমস্যা ও হৃদরোগে ভুগছিল।