নবাগত ভাই বা বোনের আগমনের আগে বড় শিশুকে মানসিকভাবে প্রস্তুত করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং ইতিবাচক আবেগ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রকাশিত শিশুতোষ `আমি এখন বড় ভাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও শিশু উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথিরা বইটির বিষয়বস্তু, চিত্রায়ণ এবং শিশুদের মানসিক বিকাশে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নবাগত শিশুর আগমনে বড় সন্তানের মনে যে পরিবর্তন, কৌতূহল বা অনিশ্চয়তা তৈরি হয়, এই বইটি তা সুন্দরভাবে তুলে ধরে এবং ভালোবাসা, দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।
বইটির লেখক এবং অফস্প্রিং বাংলাদেশের সিইও ফাতেমা তুজ জোহরা কুমু বলেন, শিশুর আবেগকে গুরুত্ব দিয়ে, ইসলামী মূল্যবোধ ও বাস্তব পারিবারিক অভিজ্ঞতার আলোকে বইটি রচিত হয়েছে। আমরা আশা করি, এটি বাংলাদেশের পরিবারগুলোর জন্য একটি কার্যকরি সহায়ক বই হিসেবে ভূমিকা রাখবে।