প্রথমত, লেফট ব্যাক হিসেবে কে শুরুর একাদশে থাকবেন? চোট কাটিয়ে ফেরা নিকোলাস তালিয়াফিকো নাকি গ্রুপ পর্বে দারুণ খেলা ফাকুন্দো মেদিনা? এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখবেন কিনা, তা নির্ভর করছে ক্রিস্তিয়ান রোমেরোর ফিটনেস রিপোর্টের ওপর।
সবচেয়ে বড় প্রশ্ন, আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির পাশে কে খেলবেন? লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও আলভারেজেরও খেলার সম্ভাবনা আছে।