রুকন উদ্দিন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. ব. মোকতাদের বিল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, আব্দুস সবুর মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. সাইফুল ইসলাম, এসআই রেজাউল করিম, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সদস্য মজনু রহমান খন্দকার, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাক্ষরতার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান নিশ্চিত করা জরুরি। একটি সচেতন ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নিরক্ষরমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।