ফুটবলের দলবদলের বাজারে এবার ‘বড় ধামাকা’ দিয়েছে ফিফা! ২০২৭ সাল থেকে দলবদলের চেনা দুনিয়াটা পুরোপুরি বদলে ফেলার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জানা গেছে, আগামী বছরের জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে এই নতুন নিয়ম।







