বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদ হারানোর বা অযোগ্য হওয়ার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে :সংবিধানের ৬৬ অনুচ্ছেদ : নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে কেউ সংসদ সদস্য থাকার যোগ্যতা হারান।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ : নিজ থেকে পদত্যাগ করলে বা দলের বিপক্ষে ভোট দিলেই কেবল আসন শূন্য হয়; তবে দল থেকে কাউকে বহিষ্কার করা হলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে যায় না।
এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, পুলিশ এই ঘটনায় কী আইনি পদক্ষেপ গ্রহণ করে এবং পরবর্তীতে আদালত বা নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আইনি প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সংবিধান ও সংসদীয় বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।