সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন। এমনকি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকেও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর জানানো হয়।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহকারী আরও জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জুনিয়র আইনজীবী রফিকুল হোসেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মিরপুরে তার দাফন হবে।
তিনি জানান, নাম মিলে যাওয়ায় মৃত্যুর ভুল তথ্যটি দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বলেন, স্যার আগের চেয়ে ভালো আছেন। তবে বেশকিছু শারীরিক জটিলতায় ভুগছেন। ওনাকে নিয়মিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এজন্য আমরা ধানমন্ডির বাসা ছেড়ে এখন এভার কেয়ারের পাশে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা নিয়েছি।
জানা গেছে, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক জিয়াউল হকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।