বিএনপির গণঅধিকার পরিষদ শাখার মাঝারি সারির কর্মী ফারুক হোসেনকে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, গত এক বছরে গুলশান অফিসে ফারুক হোসেন বিদ্যুৎ বিষয়ে পিএইচডি, বিরোধী দলকে গালাগালি বিষয়ে মাস্টার্স এবং বিদ্যুতের বিল বাড়িয়ে গুলশান অফিসের খরচ জোগানোর উপায় নিয়ে অনার্স সম্পন্ন করেছেন।
‘এমন বহুমুখী যোগ্যতার পর তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাটাই অন্যায়।’পোস্টে দাবি করা হয়, ‘যারা এ ধরনের কাজ করে যাচ্ছেন, তাদের সাংবিধানিকভাবে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’