
নারীদের নিরাপত্তার বিষয়টিকে আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরো বাড়ানো দরকার।’
সোনার গহনা পরে চলাফেরার প্রসঙ্গেও নিজের মতামত জানান তিশা। তার প্রশ্ন, গহনা সঙ্গে নিয়ে ঘোরার চেয়ে তা পরে চলাফেরা করাই বা কেন নয়? এ প্রসঙ্গে তিনি বলেন, সোনার গয়না ব্যাগে রেখে ঘোরার প্রয়োজন নেই, বরং সেটি পরেই ঘোরা যায়।এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিন তিশা অভিনীত ‘সোলজার’ সিনেমা। এতে তিনি জুটি বেঁধেছেন শাকিব খানের সঙ্গে।