আমিনুলের মতে, বিপিএলের মতো টুর্নামেন্ট প্রতি বছর হওয়া উচিত।কেন এবার বিপিএল হচ্ছে না, সেটা নিয়ে কথা বলারও প্রয়োজন মনে করেন তিনি। আমিনুল বলেন, ‘আমার মনে হয়, বিপিএল যেহেতু অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট, তাই এটা প্রত্যেক বছর হওয়া উচিত। এবার এটা কেন হবে না, সেটা নিয়ে কথা বলা প্রয়োজন। ভবিষ্যতে যেন এ ধরনের টুর্নামেন্টগুলো নিয়মিত হয়, সেই জায়গাগুলো নজরদারিতে রাখব।’