মৌসুমী ও ওমর সানী পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তোলেন। তাঁদের দাবি ছিল, নাটক নির্মাণের কথা বলে মৌসুমীকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রকল্পে যুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই নাটককেই সিনেমায় রূপান্তর করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
এদিকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর শিল্পী জেবা জান্নাতের অভিযোগের ভিত্তিতে সিনেমাটির সেন্সর সার্টিফিকেশন আটকে দেওয়া হয়েছিল। পরে আদালতের নির্দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তবে মুক্তির পর দর্শক টানতে পারেনি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’।
সেই বিতর্ক ও নানা আলোচনা-সমালোচনার পর এবার নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর সামনে এলো মৌসুমীর।