ফাইন্যান্সিয়াল সেবা প্রতিষ্ঠান স্টোনএক্স-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘মঙ্গলবার বড় ধরনের দরপতনের পর আমরা একটি পুনরুদ্ধারের ধারা দেখতে পাচ্ছি। কারণ মন্দাভাবের সুযোগ নেয়া ব্যবসায়ীরা মুনাফা তুলে নিচ্ছেন।’অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২ দশমিক ৮৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৬ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে।