সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টে মির্জা ফখরুল ‘আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি’—এমন মন্তব্য করেছেন তিনি।
এদিকে, মির্জা ফখরুলের নতুন পথচলাকে দোয় ও শুভকামনা জানিয়ে কমেন্ট করেছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) উত্তারাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারজিস আলম লেখন—

মহান সৃষ্টিকর্তা আপনাকে সম্মানিত করেছেন। আপনার এই নতুন পথচলা ভালোর জন্য হোক, ইনসাফ প্রতিষ্ঠার জন্য হোক, বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক।